প্রেস বিজ্ঞপ্তি:
চাঁদাবাজী, অর্থ আত্মসাৎ, নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে অভিযোগের বিষয়ে তদন্ত প্রমাণের ভিত্তিতে মতলব উত্তর প্রেসক্লাবের বিগত ৩০ আগস্ট এ জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলামকে তাঁর পদ থেকে অপসারণ ও ক্লাবের সাধারণ সদস্য পদ সহ সব ধরনের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
সাধারণ সম্পাদক পদটি শূন্য হওয়ায় উক্ত সাধারণ সভায় নুর মোহাম্মদ খান কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়। দৈনিক প্রিয় চাঁদপুর এর ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক আইন বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি নুর মোহাম্মদ খান ইতিপূর্বে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে বহু সম্মাননাও পুরস্কার পেয়েছেন।


