হাসান আল মামুন:
শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১২ তম খেলায় নিউ হাইম সিটি ভালোবাসা খেলা ঘর স্পোর্টিং ক্লাব ২ গোল ও ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব ২ গোল করে ড্র করে।
১৮ ই ডিসেম্বর রোজ বুধবার বিকাল ৩ টায় আলগী বাজারে দূর্গাপুর স্কুল এন্ড কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি (গোল্ডকাপ) ফুটবল টুর্নামেন্টে ১২ তম খেলায় নিউ হাইম সিটি ভালোবাসা খেলা ঘর স্পোর্টিং ক্লাব বনাম ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। উভয় দলের ২-২ গোলে ড্র হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিঙ্গাপুর প্রবাসী আবু দাউদ মিজি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মহিববুল্লাহ্ মহিব ।
টুর্ণামেন্টির তত্বাবাধনে ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
সার্বিক ব্যবস্থায় ছিলেন মোঃ জহিরুল ইসলাম মিয়াজি,মোঃ মিলাদ হোসেন মাঝি, ফয়সাল আহম্মেদ আখন, হাসান আল মামুন, ফয়েজ আহমেদ, খালেদ মাহমুদ, জুয়েল সরদার, রুবেল হোসেন,সিয়াম হোসেন,রহমান, নিরব,রনি গাজি,খালেদ মাঝি, শাহিন সহ খেলোয়াড় বৃন্দ।
খলাটি পরিচালনা করেন মোঃ শরীফ হোসাইন ও সহকারীর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ এমরান হোসেন ও সবুজ হোসাইন।


