সারিনা আলম কনস্ট্রাকশন এর বার্ষিক বনভোজন

ফারাবী খান:

সারিনা আলম কনস্ট্রাকশন এর কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ নিয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা কেরানিগঞ্জে সারিনা সারিতা ফার্ম হাউজ, নিউ ভিশন ইউকোসিটিতে ৩ জানুয়ারি (শুক্রবার) দিন ব্যাপী খেলাধুলা, পুরস্কার, ফ্ল্যাট বিতরণ অনুষ্ঠিত হয়।

সারিনা আলম কনস্ট্রাকশন এর চেয়ারম্যান এন্ড সিইও সামছুল আলম সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের উপসচিব রাহেলা রহমত উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিনা আলম কনস্ট্রাকশন এর প্রজেক্ট ডাইরেক্টর সুলতানা আহমেদ পাটোয়ারী, কমান্ডার (অবসরপ্রাপ্ত) বিএন নেসার আহমেদ জুলিয়াসসহ কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবৃন্দ।