সাংবাদিক, কবি ও লেখক কাদের পলাশ চাঁদপুর প্রেসক্লাবের সেক্রেটারি মনোনীত

ফারাবী খান:

চাঁদপুর জেলার ‘চাঁদপুর প্রেসক্লাবে’র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘সিআরআর২৪’ সম্পাদক ও প্রকাশ কাদের পলাশ। গত ২৮ ডিসেম্বর (শনিবার) প্রেসক্লাবের মিলনায়তনে এক সাধারন সভায় তিনি নির্বাচিত হন। এর আগে তিনি চাঁদপুর প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করেছেন।

একই সাথে কাদের পলাশ ‘দৈনিক শপথ’ পত্রিকার সম্পাদক, ‘যমুনা টেলিভিশনে’র স্টাফ রিপোর্টার, ‘দৈনিক খোলা কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকসহ দীর্ঘ দেড় যুগ ধরে সুনামের সাথে সাংবাদিকতার পেশায় কর্মরত আছেন। এছাড়া তিনি সাহিত্যিক, কবি ও লেখব হিসেবে চাঁদপুরে অনেক সুনাম অর্জন করেছেন।

তার লেখা বই ‘রোদে পোড়া পালিশ’, ‘ইচ্ছেরা উড়ে গেছে’, ‘দীর্ঘশ্বাসের শব্দ’, স্মৃতির স্লোগান’, ‘দেড়শ বছরের সাংবাদিকতা ও চাঁদপুর’, ‘বিস্মৃতির চাঁদপুর’, ‘বিরুদ্ধ স্রোতের নাসিরউদ্দিন’, ‘মেঘ উড়ে যাওয়ার পর’, ‘চাঁদপুরের সংস্কৃতি লোককথা’ ও অন্যান্য।

তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য: চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদকাল এক বছর পর্যন্ত। প্রতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।