শনিবার মতলব উত্তরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে

সুমন আহমেদ:

উপকেন্দ্রের বার্ষিক রক্ষনাবেক্ষন কাজের জন্য মতলব উত্তর উপজেলায় আগামী শনিবার (১১ জানুয়ারি) ৯ ঘন্টা বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. রায়হানুল ইসলাম। বৃহস্পতিবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “ মতলব উত্তর জোনাল অফিস” পেইজেও আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপকেন্দ্রের বার্ষিক রক্ষনাবেক্ষন কাজের জন্য মতলব উত্তর উপজেলায় আগামী শনিবার সকাল ৭.০০ ঘটিকা হইতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত মোট ৯ ঘন্টা বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে। সাময়িক অসুবিধার জন্য চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মতলব উত্তর জোনাল অফিস গ্রাহকদের কাছে সহযোগিতার অনুরোধ করেছেন।