স্টাফ রিপোর্টার
চাঁদপুরের হাইমচর উপজেলার আল-হেরা মডেল মাদ্রাসার ফলাফল প্রদান ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়নের সাবু স্টারের মোড় সংলগ্ন বাইতুল রফিক জামে মসজিদ ও আল-হেরা মডেল মাদ্রাসা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল-হেরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মাওলানা জসিমউদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচরের কৃতী সন্তান, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং বাইতুর রফিক জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম (রনি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা খায়রুল আমিন, মাওলানা আলী আকবর ও সুলতান ঢালী।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম (রনি)। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল বাশার।


