চান্দ্রায় ব্যবসায়ীর ইন্টারনেটের তার কেটে দিল দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইন্টারনেট ব্যবসায়ী ও যুবদল নেতা দেলোয়ার হোসেন গাজী ইন্টারনেটের তার রাতের আঁধারে কেটে টুকরো টুকরো করেছে দুর্বৃত্তরা। তার অভিযোগ মাদকের বিরুদ্ধে কথা বলায় দুর্বৃত্তরা তার কয়েকশো মিটার ইন্টারনেটের কেবল কেটে টুকরো টুকরো করে ফেলেন।

বৃহস্পতিবার সকালে তিনি বিভিন্ন গ্রাহকের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের খবরে অভিযোগ পান। এরি প্রেক্ষিতে তিনি সরজমিন নয় নং ওয়ার্ডের আবু চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে বিল্লাল খানের হ্যাচারির সামনে পর্যন্ত এফ আই এর সংযোগ বিভিন্ন স্থানে কেটে টুকরো টুকরো করে দেয়। এতে করে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়।

দেলোয়ার হেসেন দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ইন্টারনেট ব্যবসা করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি ছাত্রদল থেকে যুবদলের ইউনিয়ন সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত যোগ্যতার সহিত পালন করে আসছেন তার এই ব্যবসা ও রাজনৈতিক অগ্রগতিতে ঈশ্বার্নিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করে আসছে বলে স্থানীয়রা জানান।