ইসহাক ইসলাম জায়ান
১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসেন। এ নিয়ে ছিলো বিশেষ আয়োজন। প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় পর্দ্দো খাল পুনঃখনন উদ্বোধন করেন। এরপর চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল উদ্বোধন করেন। পরে তিনি চাঁদপু্র সরকারি কলেজ মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন । এসময় তিনি বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষ হয় ঠিক মাগবিরের একটু আগে।
সর্বস্তরের মানুষ ও বিএনপির দলীয় নেতা কর্মীরা যখন মাঠ ত্যাগ করে সরকারি কলেজ মাঠ ময়লার ভাগাড়ে পরিণত হয়। সেই মাঠ পরিস্কার পরিচ্ছ্ন্নতার দায়িত্ব নেয় ক্লিন চাঁদপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাঝরাত পর্যন্ত কাজ করে স্বেচ্ছাসেবীরা মাঠটি পরিস্কার করে।
এ বিষয়ে ক্লিন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান আকাশ বলেন, প্রধানমন্ত্রী চাঁদপুরে এসেছেন এতে আমরা ধন্য। অনুষ্ঠানও সফল সামাপ্তি হওয়ায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি মহোদয়কে অনেক ধন্যবাদ।
তিনি বলেন, যেহেতু সরকারি কলেজে বোর্ড পরিক্ষা ছিলো তাই, রাতেই মাঠটি পরিস্কার করার প্রয়োজন পড়ে। আমরা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রাতের মধ্যে মাঠের ময়লা আবর্জন পরিস্কার করে দেই।
সবশেষ তিনি বলেন, আসলে আমাদের চাঁদপুরকে আমাদেরই পরিস্কার রাখতে হবে।


