সুজিত রায় নন্দী দু’দিনের সফরে আজ চাঁদপুর আসছেন

স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
বাংলাদেশ  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতিসন্তান জননেতা  সুজিত রায় নন্দী দুই দিনের সফরে  আজ  চাঁদপুর আসছেন।
তিনি আজ (৩০ মে) সকাল  ৭.০০টায় নৌ-পথে রওয়ানা হয়ে সকাল সাড়ে ১০. টায়  চাঁদপুরে পৌঁছবেন।  সকাল ১১টায়  ফরাক্কবাদ ডিগ্রী কলেজের গান্ধী ভবনে বালিয়া ইউনিয়নবাসী আয়োজিত অজিত রায় নন্দীর স্মরন সভায় উপস্হিত থাকবেন।
 অতিথি হিসেবে  অধ্যাপক ড.মীজানুর রহমান সভাপতি ফরক্কবাদ ডিগ্রী কলেজ ও সাবেক উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা।  ও  চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ এবং  সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্বা আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ উপস্হিত থাকবেন।
পরদিন( ৩১ মে)  শুক্রবার  বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর শিল্পকলা একাডেমীতে অজিত রায় নন্দীর স্মরন সভায়  অতিথি হিসেবে উপস্হিত থাকবেন।
এছাড়াও তিনি  দিনব্যাপী   রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠান শেষে  রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।