স্টাফ রির্পোটার:
মোহাম্মদ ফয়সাল খন্দকারকে চাঁদপুর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় মতলব দক্ষিণে এক বিশাল আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং জেলা ছাত্রদলের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (২০ জুন) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে আনন্দ র্যালিটি বের হয়। র্যালিটি মতলব সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় এনএএম (NAM) টাওয়ার এলাকায় এসে এটি একটি সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
মতলব পৌর ছাত্রদল নেতা দিপু আহমেদ মিয়াজীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম শাওন, ইকবাল হোসেন সাকিল, মেহেদী হাসান ইয়াসিন আরাফাত শুভ এবং ওহিদুল ইসলাম তুহিন।
বক্তারা চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিতে মোহাম্মদ ফয়সাল খন্দকারকে মূল্যায়ন করায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
র্যালি ও পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আহমেদ শাওন, আসিফ প্রধান, সাদেক হোসেন, জাহিদুল ইসলাম, আক্তার, আকাশ, জিসমান, সাকিব প্রধান, জাবেদ, মোল্লা সাব্বির, নিরব, জিহাদ, আশিক, আরমান, সাক্ষর, রাকিব, রিজভী, জসিম প্রধান, নূরে আলম, মাসুম বিল্লাহ, ইকরাম সদ্দার, জিসানসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের শতশত নেতাকর্মী।


