হাইমচরে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

হাসান আল মামুন, স্টাফ রিপোর্টার, হামইচর :
হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে  উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের,ওযার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ এ জুন সকাল ১০ টায় হাইমচর উপজেলার ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন স্কুল মাঠে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
যৌথ সভায় প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, জনগণ আমাদের সাথে আছে সামনেও থাকবে ইনশাআল্লাহ।  আপনারা সকলে উপজেলা বিএনপির সাথে ঐক্য হয়ে কাজ করবেন। কেন্দ্র থেকে যে ডাক আসবে আপনারা তা সঠিক ভাবে পালন করবেন।
যৌথ সভায় আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল গাজি বাহার, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতি, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক বাবুল, আক্তার হোসেন হাওলাদার, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন মাষ্টার, আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার বাসু মাঝি, নীলকমল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির সিকদার, হাইমচর ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ, চরভৈরবী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন হাওলাদার , উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, উপজেলা কৃষক দলের সভাপতি সরদার আবু তাহের, উপজেলা সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ জাহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আনসারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শফিউদ্দিন স্বপন,
উপজেলা মৎস্য জিবি দলের সভাপতি রেজাউল করিম বেপারী, উপজেলা বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনারা বেগম, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ ফয়সালা আহাম্মেদ আখন, নিলকমল ইউনিয়ন সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ ফিরুজ মোল্লা,আলগী উত্তর ইউনিয়ন  সেচ্চাসেবক দলের সভাপতি মোঃ কাজি মিলন,,আলগী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম কোতওয়াল।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।