স্টাফ রির্পোটার:
ফরিদগঞ্জ প্রেসক্লাব’র নবাগত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠা ও গীতা পাঠ এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ফরিদ আহমেদ রিপন রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। এর পর সভাপতির শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন।
এসময় নবাগত কমিটির অভিষেক অনুষ্ঠান আগামি ১৮ জুলাই সুন্দর ভাকে সম্পন্ন করা লক্ষে বিভিন্ন স্তরে উপকমিটি গঠন ও কার্যক্রম পরিচালনা করার দিকনির্দেশনা, কার্যনির্বাহী পরিষদের সম্পাদকীয় পদে দায়ীত্বরতদের কর্মপরিকল্পনাসহ বিবিধ আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সহ-সভাপতি মহিউদ্দিন, মশিউর রহমান মনা, এসএম মিজানুর রহমান, দেলোয়ার হোসেন বেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হোসেন সৌরভ, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, অর্থ সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক, প্রচার ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আমান উল্লাহ ফারাবী, আইসিটি সম্পাদ ফাহাদ খান, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য, মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, প্রাবীর চক্রবর্তী, আব্দুস সোবহান লিটন, নুরুল ইসলাম ফরহাদ, নারায়ন রবিদাস, ইকবাল হোসেন, আনিছুর রহমান সুজন।


