হাসান আল মামুন, স্টাফ রিপোর্টার, হামইচর, চাঁদপুর :
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আলগী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারীর পক্ষ হতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ই জুন সকাল ১০ টায় হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারীর নিজ উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।
কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মুক্তি যোদ্ধা মোঃ হাবিবুর রহমান বেপারী,আব্দুর রহমান পাটওয়ারী,উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনি,ইউপি সচিব মোঃ আজহারুল ইসলাম, ইউপি সদস্য মাসুদ খা, বসু পাঠান,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান খান, ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ রাজ্জাক মুন্সি,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ মুসা পাটওয়ারীসহ উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।


