সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য মাহাবুব আনোয়ার বাবলুকে শ্রদ্ধায় স্মরণ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সাহিত্য একাডেমির কার্যনির্বাহী সদস্য মাহাবুব আনোয়ার বাবলু’র স্মরণসভায় অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার (৩১ জুন ) সন্ধ্যা ৭টায় চাঁদপুর সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসির উদ্দীন মিলনায়তনে সদ্যপ্রয়াত বাবলুর স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ এর সভাপতিত্বে এবং পরিচালক (গ্রন্থাগার, সেমিনারও শিশু সাহিত্য) আশিক বিন রহিম এর সঞ্চালনায় রম্যকবি মাহাবুব আনোয়ার বাবলু’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর লেখক জীবন-কর্ম নিয়ে স্মৃতিচারন করেন, সভাপতির বক্তব্য রাখেন, সাহিত্য একাডেমির মহা পরিচালক কাদের পলাশ, সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী, সাহিত্য একাডেমির পরিচালক মুহাম্মদ ফরিদ হাসান (গবেষণা), মাইনুল ইসলাম মানিক (সাহিত্যে ও প্রকাশনা) নির্বাহী সদস্য মির্জা জাকির, নুরুন্নাহার মুন্নি, কবির হোসেন মিজি, সুমন কুমার দত্ত, মোখলেছুর রহমান ভূইয়া।

সাধারন সদস্য আব্দুল গনি, জাহিদ নয়ন, জসিম মেহেদী, প্রতিষ্ঠাকালীন সদস্য এসএম সলিমুল্ল্যা, আজীবন সদস্য, নজরুল ইসলাম স্বপন। সভায় শুরুতে প্রয়াত কবি মাহাবুব আনোয়ার বাবলু’র স্বরণে।

এক মিনিট নীরবতা পালন ও সভার শেষে মরহিমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, কবি মুহাম্মদ জাহাঙ্গীর আলম তফাদার।এর পূর্বে প্রথম পর্বে একাডেমির সাধারণ সদস্য মুহাম্মদ হানিফ এর সঞ্চালনায় একাডেমিরনিয়মিত আয়োজন ১৪তম মাসিক সাহিত্য সভা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সাহিত্য সভায় অংশগ্রহণকারী লেখক ও সাহিত্যপ্রেমীরা তাঁদের স্বরচিত বর্ষার কবিতা পাঠ ও আবৃত্তি , আলোচনা সাহিত্যকর্ম পাঠ করেন। সাহিত্য সভায় সভাপতির বক্তব্যে কাদের পলাশ বলেন, সাহিত্য মানুষের মনন, মানবিকতা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে। নিয়মিত সাহিত্য চর্চা এবং সাহিত্যিকদের পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে একটি সুস্থ সাংস্কৃতিক সমাজ গড়ে তোলা সম্ভব। চাঁদপুর সাহিত্য একাডেমি সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসময় বক্তারা বলেন, মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা এবং সৃজনশীল সাহিত্যকর্মের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাহিত্য আড্ডা ও সভা জরুরি। সভায় সাহিত্য কর্ম/ কবিতা পাঠ করেন।

নির্বাহী সদস্য মোখলেছুর রহমান ভূইয়া, আবদুল গণি, আরিফুল ইসলাম শান্ত, জাহিদ নয়ন, ইয়াছিন দেওয়ান,এএস পলাশ, মুহাম্মদ বাদশা ভূঁইয়া, আব্দুল হালিম, দীন মোহাম্মদ দিল রাজ, মো. জুয়েল সরকারআমিন আলী চৌধুরী, তানজিল কোতোয়াল প্রমুখ।

আলোচকরা সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকদের উৎসাহিত করতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীরা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে একাডেমির ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সদস্য, কাজী রাসেল, ইমরান শাকির ইমরু, রাজিব কুমার দাস, তাইয়্যেব হোসাইন, জাহাঙ্গীর আলম তফাদার।