স্টাফ রিপোটার:
চাঁদপুরের প্রবীণ আইনজীবী অ্যাডঃ রুহল আমি -১ ও অ্যাড. সামছুউদ্দিন আহমেদের স্মরণে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুন্যালের বিচারক ও ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলামের সভাপ্রধানে ফুলকোর্ট রেভারেন্স পালন করা হয়। এসময় বিচার বিভাগের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ফুলকোট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দুই আইনজীবীর স্মরণে শোকসভার আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু ও অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল।
শোকসভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ ইকবাল বিন বাশার, পিপি অ্যাডঃ কোহিনুর রশিদ, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আমানউল্লা-১, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ লতিফ শেখ, অ্যাডঃ আহসান হাবিব, অ্যাডঃ বিনয় ভুষন মজুমদার, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ মজিবুর রহমান ভুইয়া, অ্যাডঃ কাজী আব্দুর গফুর, অ্যাডঃ রুহল আমিন সরকার, অ্যাডঃ জসিম পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান-২, অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান রীপন, অ্যাডঃ শাহআলম ফরাজী, অ্যাডঃ আব্দুল্লাহ হীল বাকী, অ্যাডঃ রহুল আমিন. অ্যাডঃ শিরিন আক্তার সুগÍা, অ্যাডঃ আলম খান মঞ্জু, অ্যাডঃ সেলিম মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ আগস্ট বর্ষীয়ান আইনজীবী অ্যাডঃ রুহল আমিন আদালতে মামলা পরিচালনার সময় এবং সামছুজ্জামান ৮ আগস্ট শনিবার রাত ১২টা ৩০ মিনিটের সময় মৃত্যুবরণ করেন।


