শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুর জেলা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাত ৯টায় শহরের নতুনবাজারস্থ শ্রীশ্রী গোপাল জিউর আখড়ায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়।

এসময় তিনি বলেন, রথের সময় প্রধান অতিথি পায়ে হেঁটে নিজ বাসায় এসেছেন। তার কারণ হলো নির্বাচনের সময় তিনি কারো কাছে যেতে হয়নি। আমরা তার জন্য কাজ করেছি। পায়ে হেঁটে তিনি সেদিন স্বাক্ষাৎ করে পরিচিত হয়েছেন। আমরা কেউ বিশৃঙ্খলভাবে অনুষ্ঠান করবো না। একটি নির্দিষ্ট স্থানে আমরা সবাই সমবেত হবো। এখানেই প্রধান অতিথি জন্মাষ্টমীর শুভাযাত্রার উদ্বোধন করবেন। আগামী ৪ সেপ্টেম্বর আমরা চাই সুন্দরভাবে যেন আমরা ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন করতে পারি। আমরা জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো।

জেলা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কার্তিক সরকারের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, জেলা ইসকনের সভাপতি প্রভূপাদ জগদানন্দ দাস, শ্রীশ্রী গোপাল জিউর আখড়ার সভাপতি চির রঞ্জন রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক লক্ষণ চন্দ্র সূত্রধর, সদস্য সচিব মানিক ঘোষ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, মাধুরী সাহা, জেলা হিন্দু মহাজোট আহবায়ক কমিটির উপদেষ্টা রতন দাস, জেলা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গৌতম ঘোষ, সদস্য সুজন সরকার, বিপ্লব দাস কুট্রিসহ বিভিন্ন মন্দিরের কর্মকর্তাগণ।

বক্তারা বলেন, আমরা সকলে ভগবানের সন্তান, আমরা চাই সকলে সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সুন্দরভাবে উদযাপন করবো। রাষ্ট্রীয় নিয়মকানুন মেনেই সকলে কাজ করবো। শোভাযাত্রায় সকলে সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবো।