নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুরে ‘নৃত্য প্রতিযোগিতা’ বুধবার

স্টাফ রিপোর্টার:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে ‘নৃত্য প্রতিযোগিতা’ আয়োজন করা হয়েছে।

আগামী ১২ আগস্ট ২০২৬, বুধবার সকাল ১০টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে স্বপ্নদীপা নৃত্য শিক্ষালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন স্বপ্নদীপা নৃত্য শিক্ষালয়ের কাজী শাহাদাত উপদেষ্টা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নজরুল বর্ষ উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে নৃত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে স্বপ্নদীপা নৃত্য শিক্ষালয়ের সভাপতি কাদের পলাশ ও সাধারণ সম্পাদক অনিমা সেন চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। আয়োজকরা অনুষ্ঠানে সকলের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।