স্টাফ রির্পোটার:
চাঁদপুর জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলোর মধ্যে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে আল-আমিন একাডেমি এবং তৃতীয় অবস্থানে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়। সোমবার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো থেকে এ তথ্য জানা গেছে।
ফলাফলে দেখা যায়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৩৭ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন।বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন ও মানবিক বিভাগ থেকে ১৭ জন সহ মোট ১০৪ জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর পরিশ্রম করেছে বলেই ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। এ সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে সেজন্য আমাদের চেষ্টা করে যাবো। তিনি আরো বলেন শিক্ষার্থীরা পড়া লেখায় মনোযোগী হলেই ভাল ভাবে তারা শিক্ষার্জন করতে পারবে।
ফলাফলের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা আল-আমিন একাডেমি থেকে পরীক্ষায় অংশ নেয় ৮৩৫ জন। উত্তীর্ণ হয়েছে ৭৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন। বিদ্যালয়টির পাসের হার ৯৩ দশমিক ৮৯ শতাংশ। আল-আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম বলেন, আমারা যেমন রেজাল্ট আশা করেছিলাম তার কিছুটা ব্যাপ্তয় ঘটেছে। তারপর ও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছে বলে আমি মনে করি।
অন্যদিকে, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৩২ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ২০৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ পাশ পেয়েছে ৫৪ জন আর ব্যবসা শিক্ষা শাখা থেকে ২ জন সহ মোট ৫৬ জন।
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের এমন ধরাসায়িতে পুরো বিদ্যালয়ে যেন স্তম্বিত। যার জন্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল হক সর্দার কোরো মন্হব্য নারাজ। তিনি বলেন, ২৪ জন শিক্ষার্থী এ বছর অকৃতকার্য হয়েছে। ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় চলমান অবস্হায় কেন অংশ নেয়নি তা বলতে পারিনা। আমাদের বিদ্যালয়টির পাসের হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ হবে ভাবতে অবাক লাকছে।
এদিকে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর থেকে ৭০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ১০০ শতাংশ। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।
সামগ্রিক ফলাফলে পাসের হার ও জিপিএ-৫-দুই সূচকেই চাঁদপুর সদরের বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তবে শতভাগ পাসের দিক থেকে এগিয়ে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর।


