রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদে নাগরিক সেবায় প্রশংসিত চেয়ারম্যান ও সচিব

স্টাফ রিপোর্টার:

শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদে নাগরিক ও সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত জনবান্ধব সেবা পৌঁছে দিতে নেওয়া বিভিন্ন উদ্যোগে প্রশংসা কুড়িয়েছে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা।

নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে বিভিন্ন সেবা নিতে আগত সাধারণ মানুষ আগের তুলনায় কম সময়ে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন।

নাগরিকদের বিভিন্ন প্রয়োজনীয় সেবা সহজলভ্য করতে নেওয়া হয়েছে নানা কার্যকর উদ্যোগ। সেবা নিতে আসা মানুষের সঙ্গে আন্তরিক আচরণ, দ্রুত সেবা প্রদান এবং প্রয়োজনীয় তথ্য সহজভাবে বুঝিয়ে দেওয়ার ফলে সাধারণ মানুষের মাঝে সন্তুষ্টি তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে বিভিন্ন সেবা নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও বর্তমানে সেবার প্রক্রিয়া সহজ হওয়ায় ভোগান্তি অনেকটাই কমেছে। বিশেষ করে বয়স্ক ও সাধারণ নাগরিকরা দ্রুত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন জানায়, জনগণের প্রত্যাশা পূরণ এবং সেবার মান আরও উন্নত করাই আমার মূল লক্ষ্য। নাগরিকদের সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনবান্ধব ও স্বচ্ছ সেবা কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষের ভোগান্তি আরও কমবে এবং সরকারি সেবার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয়রা।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমির হোসেন জানান জনগণের প্রত্যাশা অনুযায়ী নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে বিভিন্ন সেবা নিতে আগত সাধারণ মানুষ আগের তুলনায় কম সময়ে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সেবার জন্য বারবার অফিসে এসে সময় ও অর্থ ব্যয় করার পরিবর্তে সহজ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সেবা পাওয়ায় তারা সন্তুষ্ট। বিশেষ করে বয়স্ক, নারী ও অসহায় নাগরিকদের জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে বিভিন্ন সেবা নিতে আগত সাধারণ মানুষ আগের তুলনায়, কম সময়ে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন।