স্টাফ রিপোর্টার, কচুয়া :
কচুয়ায় উপজেলা নির্বাচন পরবর্তী সহিসংতায় ইউপি সদস্য হারিছ বেপারীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধুপুর বাজার সংলগ্ন ইসমাইলের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত ইউপি সদস্য মো. হারিছ বেপারী চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ইউপি সদস্য হারিছ বেপারী জানান, মঙ্গলবার রাতে আমি মধুপুর বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম। এসময় সম্প্রতি শেষ হওয়া উপজেলা নির্বাচন নিয়ে শত্রুতার জের ধরে মালিগাঁও গ্রামের বখাটে যুবক শরীফের নেতৃত্বে রাসেল, সেলিম, তারেক, স্বপন ও সুমন সহ বেশকিছু উশৃঙ্খল লোকজন আকস্মিক ভাবে দেশীয় অস্ত্র দিয়ে বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ফুলা জখম করে।
এ ঘটনায় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।


