মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার, কচুয়া :
কচুয়া উপজেলার রাজবাড়ি হোসেনয়ারা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব বেলায়েত মাস্টারের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার বিকেলে রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিসান জিসান আহমেদের পরিচালনায় বেলায়েত মাস্টারের সুযোগ্য পুত্র সাবেক শিক্ষক মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মরহুম বেলায়েত হোসেন মাস্টারের সুযোগ্য পুত্র অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন, রাজবাড়ি হোসেনয়ারা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ বিএসসি, জগন্নাথ স্যার, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী, ছাত্রলীগ নেতা আবু মুসা, কাজী শফিকুল ইসলাম, পল্লী চিকিৎসক আবদুল আউয়াল, হুমায়ুন কবির, আলমগীর হোসেন মাস্টার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মরহুম বেলায়েত হোসেন মাস্টারের স্মৃতিচারণ করে বলেন, বেলায়েত হোসেন মাস্টার একজন শিক্ষানুরাগী এবং মাটির মানুষ ছিলেন। তার দেখানো মহতি পথেই তার সুযোগ্য সন্তানরা হাঁটছেন বলে তারা বক্তব্য উল্লেখ করেন।
পরে মরহুম বেলায়েত হোসেন মাষ্টারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


