আলগী উত্তর ইউনিয়নে ১ ও ২নং ওয়ার্ড ছাত্রলীগের বর্ধিত সভা

হাসান আল মামুন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
সারাদেশের ন্যায় সংগঠনকে গতিশীল করার লক্ষে বাংলাদেশ ছাত্রলীগ হাইমচর উপজেলা শাখার ২নং আলগী উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আওতাধীন ১-২নং ওয়ার্ড ছাত্রলীগের বর্ধিত সভা-২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই ২০২৪খ্রি.) বিকেলে ৯নং নয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২নং আলগী (উত্তর) ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ১-২নং ওয়ার্ড ছাত্রলীগের বর্ধিত সভায় ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাসুম ঢালী সভাপতিত্ব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিপু সিকদার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রবিউল হাসান রাজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ ২নং যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম (সোহাগ), উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য মানিক পাটওয়ারী, উপজেলা যুবলীগ সদস্য মেম্বার মোঃ মিন্টু পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুসা পাটোয়ারী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২নং আলগী (উত্তর) ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মিয়াজী।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম পাটোয়ারীসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।