শাহরাস্তিতে আ.লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মোঃ জামাল হোসেন, স্টাফ রিপোর্টার, শাহরাস্তি :

 

বাংলাদেশ আওয়ামীলীগের প্লাটিনাম জয়ন্তীতে (৭৫ তম) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শুক্রবার সন্ধ্যা রায়শ্রী উত্তর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সিরাজউদ্দিন মহিলা মাদ্রাসা মিলনায়তনে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত ।

৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,
চাঁদপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য,শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, তা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে এই দলটির বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাসে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের উচ্চ শিখরে অধিষ্ঠিত হয়েছে।

সর্ববৃহৎ দলটির (৭৫ তম) প্লাটিনাম জয়ন্তী। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নে দৃশ্যমান হচ্ছে। তিনি এই উন্নয়ন কর্মকান্ড ও বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে আরও শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে রাজনৈতিক ময়দানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আওয়ামী লীগ নেতা শেখ মীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মুশু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক শফিউল আযম স্বপন।

এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোঃ আবু তাহের, মহিউদ্দিন পাটোয়ারী দিপু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন, ফারুক চৌধুরী, এমরান হোসেন, শফিকুর রহমান খোকন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহেল রানা, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, যুবলীগ নেতা মোঃ মাহবুব আলম, ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ, মোঃ ইমাম হাসান নয়নসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।