গণপিটুনিতে কচুয়া থানার এসআই মামুন নিহত

স্টাফ রিপোর্টার, কচুয়া, চাঁদপুর :
কচুয়ায় আন্দোলনকারী ছাত্র-জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন কচুয়া থানার এসআই মামুনুর রশীদ। গতকাল দুপুর আড়াইটায় কচুয়ার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সামনে তাকে গণপিটুনি দেয় ছাত্র জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একদফা দাবিতে সকাল থেলেই উত্তাল হয়ে পরে কচুয়া। বেলা বাড়ার সাথে সাথে আন্দোলনকারীরা কচুয়া পৌরসভার বিভিন্ন সড়ক অবরোধ করে এবং বিক্ষোভ করে। এসময় এএসআই মামুনুর রশীদ বিক্ষোভকারীদের সাথে তর্কে জড়িয়ে পরেন এবং এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীদের উপর গুলি ছুড়ে। এসময় তার ছোড়া গুলিতে দুই আন্দোলনকারী গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাদেরকে কুমিল্লা মেডিক্যালে রেফার করা হয়।
এসময় আন্দোলনকারীদের উপর গুলি করায় ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয় জনতা ও আন্দোলনকারীরা। পরে তারা এএসআই মামুনুর রশীদকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় জানতে কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমানের মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।