স্টাফ রিপোর্টার, চাঁদপুর :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৫০জন স্বেচ্ছাসেবি শিক্ষার্থীকে আকিজ গ্রুপের পক্ষ থেকে বিকেলে নাস্তা হিসেবে উন্নমানের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ রোববার বিকেলে শহরের মোড়ে মোড়ে ট্রাফিক ও পরিস্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় আকিজ গ্রুপের পক্ষে ছিলেন সোহেল শেখ,অ্যাড.নুরুল আমিন খান আকাশসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এদিকে সকালে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে ৩০০পিস জুস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছে প্রদান করেন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ।


