কচুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের মতবিনিময়

মো: মাসুদ রানা, স্টাফ রিপোর্টার, চাঁদপুর :

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি গ্রামে বিভিন্ন মন্দিরে সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও তিন বারের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন স্বপন। শুক্রবার বিকালে দোয়াটি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও সাবর্জনীন মন্দিরে সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন প্রধান অতিথি হিসেবে সনাতন ধম্বালম্বী নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং মন্দির পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় সংখ্যালঘু পরিবার ও সর্বস্তরের জনগণের জানমাল সহ সার্বিক নিরাপত্তা বিধানে সর্বাত্মক সহযোগীতা করার প্রতিশ্রুতি প্রদান করা হয় এবং কেউ অপরাধ করলে সংশ্লিষ্ট অপরাধীকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জীবন কানাই সরকারের পরিচালনায় এসময় বক্তব্য দেন, ইউপি সদস্য পরিমল সরকার,সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন ভূঁইয়া,চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য খন্দকার রিয়াদ হাসান জিকু,মুক্তিযোদ্ধা ননী গোপাল দাস ,সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস,ঠাকুর দাস,পুনীল চন্দ্র সরকার,সুশীল চন্দ্র,প্রণয় সরকার,ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সভপাতি প্রণয় চক্রবর্তী,সুভাস চক্রবর্তী,বিকাশ চন্দ্র সরকার প্রমুখ। এসময় দোয়াটি নামযজ্ঞ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।