জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার উদ্যোগে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, চাঁদপুর :

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শাহরাস্তি, ফরিদগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে বন্যা কবলিত পানিবন্দি মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার দিনব্যাপী শাহরাস্তি উপজেলার ৩ টি এলাকায়, ফরিদগঞ্জ উপজেলা ২ টি এলাকায় ও চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামে বন্যা কবলিত মানুষের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, চলমান বন্যায় জামায়াতে ইসলামীর সবার আগে বন্যা কবলিত এলাকায় জনগনের পাশে দাঁড়িছে। চলমান বন্যা ছাড়াও বিগত দিনে মানুষের যে কোন বিপদে জনগনের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী।

বন্যার্ত মানুষের জন্য দুঃখ প্রকাশ করেন, তিনি সকল কে আহবান জানান অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য। আওয়ামী প্রহসনে জামায়াত নিষেধাজ্ঞা প্রত্যাহারে শুকরানা নামাজ ও রোজা রাখার আহবান জানান। জামায়াত সবসময় অসহায় ও বঞ্চিত মানুষের পাশে ছিলো আগামী দিনে জামায়াত মানুষের পাশে থাকবে বলে তিনি উপস্থিত সাধারন মানুষকে আশ্বস্ত করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।

শাহরাস্তি উপজেলা জামায়াতের ইসলামীর আয়োজনে খাদ্য সামগ্রিক বিতরণ ও ফ্রী মেডিকেল সেবা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে এ মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর  জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী,  জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম,  জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া,  মাওলানা আবুল হোসাইন সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।