মো. মাসুদ রানা:
দীর্ঘ প্রতিক্ষার পর চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারের ড্রেনেজ পরিস্কারের উদ্যোগ করা হয়েছে। এমন উদ্যোগ নেয়ায় পাল্টে যাচ্ছে পুরো বাজারের চিত্র। সাচার বাজারের মেইন সড়কের দু’পাশে ড্রেনেজের ময়লা আবর্জনা জমে থাকায় একটু বৃষ্টি হলে সড়কে পানি উঠে জলবাদ্ধতা সৃষ্টি হয়। ফলে বাজারের ব্যবসায়ী ও জনসাধারনের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বাজারের নতুন কমিটির নেতৃবৃন্দ প্রথমে বাজারের ড্রেনেজ পরিস্কার গ্রহনের উদ্যোগ গ্রহন করেন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওই বাজারের ব্যবসায়ীরা। ইতিমধ্যে ড্রেনেজ পরিস্কারের কার্যক্রম পরিদর্শন করেছেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভ‚মি বাপ্পি দত্ত রনি।
জানা যায়, দীর্ঘ দিন ধরে সাচার বাজারের অপরিকল্পিত ভাবে ড্রেনেজের কারনে নানান সমস্যার সৃষ্টি হয়েছে। বিগত সময়ে বাজার কমিটির কোনো উদ্যোগ না নেয়ায় ড্রেন গুলো ময়লা-আবর্জনা পরিপূর্ন হয়ে যায়। যার কারনে বাজারের মধ্যে জলবাদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়তে ব্যবসায়ীদের।
সাচার বাজারের ব্যবসায়ীরা জানান, এ বাজারে দীর্ঘদিন ধরে ড্রেনেজ পরিস্কার না করায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে ময়লা আবর্জনার দুর্গন্ধে আমরা নিয়মিত ভাবে চলাফেরা করতে পারি না। বাজারের নতুন কমিটির নেতৃবৃন্দ ড্রেনেজ পরিস্কারের উদ্যোগ নেয়ায় তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানান তারা।
সাচার বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো. জিয়া উদ্দিন মজুমদার জানান, দীর্ঘদিন ধরে সাচার বাজারের নানামুখী সমস্যা ছিলো। বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে ওই বাজারের বিভিন্ন সড়কের ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। বাজার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত সকল কার্যক্রম পর্যায়ক্রমে গ্রহন করা হবে। যাতে করে এ বাজারের ব্যবসায়ীরা সুন্দর ভাবে ব্যবসা পরিচালনা করে আসতে পারে। বাজারের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।


