মো. জামাল হোসেন:
শাহরাস্তিতে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন বক্তব্যে বলে আমরা আগামী নির্বাচনে শাহরাস্তি-হাজীগঞ্জের গণমানুষের নেতা লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হককে বিজয়ী করবো ইনশাআল্লাহ।
রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল দলকে শক্তিশালী করব, বৈষম্য দূর করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা দীর্ঘ ১৭ বছর কোন কথা বলতে পারেনি। আজকে আমাদের কথা বলার সময় এসেছে। আমরা প্রাণ খুলে সকলের কথা শুনবো, এলাকার জনগণের কাজ করব এবং সুখে-দুখে পাশে। থাকবো সকলে মিলে মিশে থাকবো ইনশাল্লাহ।
২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে খিলাবাজার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে মতবিনিময সভায়
উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদল নেতা শাহ পরানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিএনপি’র সভা নেত্রী অ্যাডভোকেট শাহনাজ আখতার, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সায়েম, যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান, বিএনপি নেত্রী রৌশনারা আক্তার। ইউনিয়ন শ্রমিক দল নেতা মোঃ রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ আরিফুর রহমানসহ বিএনপি যুবদল মহিলা দল ও সহযোগী আমরা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


