কচুয়ার মেঘদাইর মাদ্রাসায় সীরাত মাহফিল অনুষ্ঠিত

মো: মাসুদ রানা:

চাঁদপুরের কচুয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় দোয়া ও সীরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জামায়াতে ইসলামীর উদ্যোগে মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা জসিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিছ আবু নছর আশরাফি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জাকির উল্লাহ শাজুলি।

এসময় মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, আরবি প্রভাষক মাওলানা শাখাওয়াত হোসেন, সাবেক সহকারি শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন, সহকারি শিক্ষক ইসমাইল হোসেনসহ এলাকার সর্বস্তরের জনগন মাহফিলে অংশগ্রহণ করেন।