ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর শুক্রবার বিকালে পাইকপাড়া ঈদগাঁ মাঠে ৭নং ইউনিয়ন সাবেক আমীর মাও. আবু জাফর মঞ্জুর সভাপতিত্বে সেক্রেটারি মো. মহসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ সংসদ সদস্য পদ-প্রার্থী চাঁদপুর জেলা নায়েবে আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অফিস সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ফরিদগঞ্জ উপজেলা আমীর মাও আবুল হোসেন, সাবেক উপজেলা আমীর মও. ইউনূস হেলাল, উপজেলা সেক্রেটারী কফিলউদ্দিন, জেলা শিবির সভাপতি মহরম আলী, সাবেক জেলা শিবির সভাপতি মাও. বেলায়েত হোসেন, ৭নং ইউনিয়ন সভাপতি মাও. আনিছুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাও বেল্লাল হোসেন, সহ সেক্রেটারী আরিফ হোসেন, ৮নং ইউনিয়ন আমীর মাও নুরুল ইসলাম, ওলামা পরিষদের প্রভাষক মাওঃ মাসুদ, শ্রমিক কল্যাণ সভাপতি মাহিদুল ইসলামসহ বাংলাদেশ ছাত্র শিবির, ৭নং ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশন, ওলামা বিভাগ, কর্মী, ছাত্রশিবির ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।


