হাইমচরে দুর্গাপূজার নিরাপত্তা কমিটির আলোচনা সভা

হাসান আল মামুন:

হাইমচর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে হাইমচর উপজেলায় মনিটরিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৬ অক্টোবর বিকেল ৩ টায়  উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, হাইমচর থানা অফিসার ইনচার্জ তদন্ত মোহাম্মদ ওয়ালীউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলাম হাইমচর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ জসীম উদ্দীন, হাইমচর প্রেসক্লাব আহবায়ক মোঃ ফারুকুল ইসলাম, আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, হাইমচর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজয় মজুমদার, কমলাপুর দেবী দূর্গার মন্দির সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র দাস প্রমুখ।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলী জনি, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা সহকারী মাকসুদ আলম, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের ইউপি সচিবগন এবং উপজেলার কমলাপুর দেবী দূর্গার মন্দির, পশ্চিম চর কৃষ্ণপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির, চরভাঙ্গা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, দক্ষিণ চরভৈরবী শ্রী শ্রী গৌর নিতাই মন্দির, উত্তর চরভৈরবী হরিচাঁদ ঠাকুর মন্দির ও পাড়া বগুলা মজুমদার বাড়ি দেবী দূর্গার মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।