প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার সভাপতি ডাক্তার বেলাল হোসাইন এর সম্মানিত পিতা আমিনুল হক মোল্লা বিকাল ৪:০৬ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।
ইন্তেকালের সময় মরহুম আমিনুল হক মোল্লা স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুম আমিনুল হক মোল্লা সদালাপী, নম্র, ভদ্র, দ্বীনদার, মুখলেস ও সদাহাস্যজ্বল ব্যক্তি ছিলেন।
মরহুমের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহা. জয়নাল আবদিন ও সেক্রেটারি কে.এম ইয়াসিন রাশেদসানী গভীর শোক প্রকাশ করেছেন
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন,মরহুম একজন আল্লাহওয়ালা, দীনদার, পরহেজগার আবেদ ছিলেন। নেতৃবৃন্দ মরহুমের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন ও মহান আল্লাহতায়ালার দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


