মো. ফাহাদ :
ফরিদগঞ্জ উপজেলার ২১টি পূজা মন্ডপে শান্তিপুর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় এবং প্রতিটি মন্ডপে শান্তি ও আইন শৃংখলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুরের দায়িত্বরত টিম, বাংলাদেশ পুলিশের চাঁদপুর পুলিশ সুপারের নেতৃত্বে ও ফরিদগঞ্জ থানার ওসির সার্বিক তদারিকতে পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলে এবং আনসার ও গ্রাম পুলিশের সকল পর্যায়ের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন।
তাদের প্রতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আহ্বায়ক লিটন কমুার দাস ও সদস্য সচিব প্রবীর চক্রবর্তী আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
একই সাথে পূজা চলাকলিন সময়ের আগে ও পরে রাজনৈতিক ব্যক্তিবর্গ নিয়মিত খোঁজ খবর নিয়ে এবং নিয়মিত মন্ডপে উপস্থিত থেকে শান্তিপুর্ণ ভাবে সফল সমাপনে ভুমিকা রাখায় তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখা।


