নিহত যুবদল কর্মী আরিফের পরিবারের পাশে লায়ন আল-আমিন

ফারাবী খান:

২০১৩ সালে বিএনপিসহ ১৮ দলীয় জোটের আন্দোলনের সময়ে ওই বছরের ২৫ অক্টোবর পুলিশের গুলিতে নিহত হয় যুবদল কর্মী আরিফসহ তিন জন যুবদল কর্মী।
ইতিমধ্যেই বেশ কয়েকবার তাদের পাশে আর্থিক সহায়তা প্রদান করেন, লায়ন আলামিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ‘লায়ন মো. আল আমিন’।

এরই ধারাবাহিতায় গত ৪ নভেম্বর সোমবার লায়ন আল-আমিনের পক্ষ থেকে নিহত যুবদল কর্মী আরিফের মা ও তার ভাইয়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু ও বিএনপি নেতা মাহবুবুর রহমান রিপন।

এসময় তারা নিহতের পরিবারের পাশে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়ে থাকেন।