হাসান আল মামুন:
হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নবগঠিত প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম চকিদার উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর প্যানেল চেয়ারম্যানসহ পরিষদের সদস্যরা ইউএনও উম্মে সালমা নাজনীন তৃষার হাতে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
চাঁদপুর জেলা প্রশাসক স্বাক্ষরিত চিঠিতে, আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে প্যানেল চেয়ারম্যান হিসেবে মোঃ খোরশেদ আলম চকিদারকে গাজীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দায়িত্ব দেন।
তাতে, নাগরিক সেবা, এলাকার উন্নয়ন ও পরিষদের যাবতীয় কর্মকাণ্ড চালাতে দায়িত্ব অর্পণ করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, গাজপিুর ইউনিয়ন পরিষদ সচিব নির্মল কৃষ্ণ পাল, সংরক্ষিত নারী সদস্য- সোনিয়া বেগম, সদস্য- মোঃ নুরু মৃধা, মোঃ হাবিবুর রহমান রাড়ী, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ কামরুল হাসান, ইউনিয়ন যুবদল নেতা নুরুল ইসলাম।


