কচুয়ায় বিএনপি নেতা নজরুল ইসলামের জন্মদিন পালন

মো. মাসুদ মিয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক ও নির্যাযিত নেতা এডভোকেট নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কেক কাটেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বিকালে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের বিএনপির দলীয় কার্যালয়ে উৎসমূখর পরিবেশে কেক কাটা ও আলোচনা সভা হয়। এতে এডভোকেট নজরুল ইসলামের আগামী দিনের পথচলা ও মঙ্গল কামনা করেন নেতাকর্মীরা।
এসময় ওয়ার্ড বিএনপি সভাপতি মোজাফর হোসেন, দেলোয়ার পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইব্রাহিম সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান মিয়াজী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহপরান, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোলায়মান পাটোয়ারী, কচুয়া সদর দক্ষিন ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান উল্যাহ,ছাত্রদল নেতা সজীব হোসেন, সাইফুল ইসলাম, সোহাগ হোসেন, কাউছার হোসেন তুফান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।