জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে ফরিদগঞ্জে গনসংযোগ 

ফরিদগঞ্জ প্রতিনিধি:

লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সকল গণহত্যা বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাইয়ের সনদ ও ঘোষণা পত্র বাস্তবায়ন, জুলাই  গনঅভ্যূন্থানে শহীদ ও আহতদের পরিবারের পূর্নবাস,পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন,এক কোটি প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থার দাবীতে, আগামী ১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে  ফরিদগঞ্জ উপজেলায় গনসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চাঁদপুর জেলা শাখার আমীর ও চাঁদপুর -৪ ফরিদগঞ্জ আসনের এমপি প্রার্থী মোঃ বিল্লাল হোসেন মিয়াজী।

মঙ্গলবার (১৫ জুলাই) ফরিদগঞ্জ উপজেলা আমির মোঃ ইউনুছ হেলাল ও ফরিদগঞ্জ পৌরসভা আমির

মোঃ মিজানুর রহমানসহ ছাত্র উপজেলা-পৌর শাখা জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দের নিয়ে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ ও শেষে বিকালে ফরিদগঞ্জ সদরের বাজার এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদর মাঝে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন।