ইকবাল পারভেজ
বিশ্বময় ছড়িয়ে আছে সত্তর হাজার বাংলাদেশ, অখণ্ড
সমুদ্রের বুকে জেগে ওঠে
তিমির মতো প্রকাণ্ড দ্বীপ
সে আমারই স্বপ্নপ্রদীপ
আকাশে ভেসে বেড়ায় মহান স্বদেশ
একটি বাংলাদেশ একটি বর্ধিষ্ণু গ্রাম
রক্তাভ বর্ণমালায় লিখেছি যার নাম
অ আ ক খ
যেখানে শহীদ মিনার
সেখানেই বাংলাদেশ


