ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জ উপজেলার অন্যতম সুনামধন্য অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সামাজিক সংগঠন ‘আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে| শনিবার (২৩ মে) সন্ধ্যায় সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়| সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ এবং প্রতিষ্ঠাতা সদস্য বাছির মল্লিক ও নাঈমুল হাছান নাঈমের যৌথ ¯স্বাক্ষরে কমিটি অনুমোদিত হয়|
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬-২০২৭ সেশনের জন্য এ কার্যকরী কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে| এতে সভাপতি হিসেবে সাগর আদনান এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুস সামাদকে দায়িত্ব প্রদান করা হয়েছে| আগামী ১ জুন ২০২৬ থেকে ৩০ মে ২০২৭ পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে|
নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাছুম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাফি, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম চৌধুরী, অর্থ সম্পাদক নাঈমুল হাছান নাঈম, দপ্তর সম্পাদক ইমন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহদাত হোসেন শিশির, সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ফাহমিদ বিন কবির, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, ¯^াস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাছান রাসেল, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, পল্লী উন্নয়ন সম্পাদক শেখ ফরিদ, সহ-পল্লী উন্নয়ন সম্পাদক হাছান আটিয়া, আইটি ও মিডিয়া সম্পাদক বাছির মল্লিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিদ্দিকুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সাকিব, প্রবাসী কল্যাণ সম্পাদক ইয়াসিন মিয়া, সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক শামীম আহম্মেদ এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ইয়াসিন রহমান নিলয়, ঈসমাইল হোসেন রাজু ও মেহেদী হাচান চৌধুরীসহ মোট ২৫ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়|
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর সাগর আদনান বলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিকতা, সমাজকল্যাণ ও ¯েচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে| আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো এবং সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে সমাজ ও মানুষের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি|
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর আব্দুস সামাদ বলেন, এটি আমার জন্য অত্যন্ত গর্ব, সম্মান ও দায়িত্বের বিষয়| সংগঠনের অতীতের সাফল্য, মানবিক উদ্যোগ ও মানুষের ভালোবাসাকে সামনে রেখে ভবিষ্যতে আরও পরিকল্পিত, সুসংগঠিত ও কার্যকর কার্যক্রম পরিচালনার মাধ্যমে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনকে একটি শক্তিশালী ও আদর্শ সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাবো|
এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ বলেন, ২০১৯ সাল থেকে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে বিভিন্ন ধরনের মানবিক, ¯ে^চ্ছাসেবী ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে| তবে নানা কারণে এতদিন আনুষ্ঠানিক কোনো কমিটি গঠন করা হয়নি| প্রতিষ্ঠাতা হিসেবে আমি নিজেই সংগঠনটির কার্যক্রম পরিচালনা করছিলাম| এখন আগামী দিনের পরিকল্পনা ও সংগঠনকে টেকসইভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গঠনতন্ত্রসহ সকল সাংগঠনিক কাঠামো প্রস্তুত করা হয়েছে| সেই কাঠামোর আলোকে প্রতিষ্ঠাতা সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন এই কমিটি গঠন করা হয়েছে| আমি বিশ্বাস করি, নতুন কমিটি সমাজ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে|
উল্লেখ্য, সাত বছরের পথচলায় আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা তথা চাঁদপুর জেলায় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে| সংগঠনটি কোভিড-১৯ পরিস্থিতি, জলাবদ্ধতা, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে| এছাড়াও রাস্তা সংস্কার, পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষা, ¯^াস্থ্য ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ, রক্তদান, ত্রাণ বিতরণ, খাদ্য সহায়তা, ইফতার ও শীতবস্ত্র বিতরণসহ নানা জনকল্যাণমূলক কাজ করে আসছে|


