প্রেস বিজ্ঞপ্তি :
আন্তর্জাতিক সামাজিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী-তে নতুন সদস্য হিসেবে মো: আব্দুল করিম হাওলাদারকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়েছে। সম্প্রতি লায়ন্স ক্লাবের নিয়মিত সভায় এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নতুন সদস্য মো: আব্দুল করিম হাওলাদার (মেম্বার আইডি: ২৭২৪৯৬৮৭)-কে শুভেচ্ছা ও সম্মাননার মাধ্যমে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সদস্যগণ স্বাগত জানান।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নতুন সদস্যকে লায়ন্স ক্লাবের আদর্শ, মানবসেবা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর কর্ণধার প্রেসিডেন্ট লায়ন আলমগীর আলম জুয়েল, সেক্রেটারি লায়ন গোলাম হোসেন টিটু, ট্রেজারার লায়ন সাইদ হোসেন, এক্স প্রেসিডেন্ট লায়ন জিকরুল আহসান, ডিরেক্টর লায়ন প্রকৌশলী আহমদ দিদার সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন সদস্যের অন্তর্ভুক্তি লায়ন্স ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং মানবসেবামূলক উদ্যোগকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন- মো: আব্দুল করিম হাওলাদার তার মেধা, অভিজ্ঞতা ও আন্তরিকতা দিয়ে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সেবামূলক কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবেন।
নতুন সদস্য মো: আব্দুল করিম হাওলাদার লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী তে অন্তর্ভুক্ত হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।


