চাঁদপুরে ঈদ-উল-আযহার জামাতের সময়সূচি

স্টাফ রিপোর্টার, চাঁদপুর :

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চাঁদপুর পৌর এলাকা ঈদ- উল-আযহার জামাতের সময়সূচী ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জুন) জেলা প্রশাসকের কার্যালয় থেকে সহকারী কমিশনার সুমাইয়া ফাজানা হক এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জামাতের স্থান, সময় এবং ইমামের নাম উল্লেখিত হয় যে, ঈদের দিন প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে চাঁদপুর পৌরসভা ঈদগাহ মাঠে সকাল ৭টা ১৫ মিনিটে এবং নামাজের ইমামতি করবেন মাও: আব্দুল্লাহ মো: হাসান। চাঁদপুর পুলিশ লাইন্স ময়দানে সকাল ৮ টায় নামাজের ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম। চাঁদপুর সরকারি কলেজ মাঠে সকাল ৭টা ৪৫ মিনিটে এবং নামাজের ইমামতি করবেন হাফেজ মাওলানা মোঃ নিজামুল হক।

চাঁদপুর আউটার স্টেডিয়াম ময়দানে সকাল সাড়ে ৭টায় নামাজের ইমামতি করবেন হাফেজ মুফতি মোহাম্মদ কেফায়েত উল্লাহ। চিশতিয়া জামে মসজিদ সংলগ্ন হাসান আলি উচ্চ বিদ্যালয় মাঠে দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় নামাজের ইমামতি করবেন হাফেজ মাওলানা খলিলুর রহমান। এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় এসময় নামাজের ইমামতি করবেন মাওলানা নুরুল ইসলাম। পুরান বাজার মধুসুধন উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮টায় নামাজের ইমামতি করবেন মুফতি ইব্রাহিম খলিল মাদানী। বাবুর হাট স্কুল ও কলেজ মাঠে সকাল সাড়ে ৭টায় নামাজের ইমামতি করবেন মুফতি ফারুক আহমেদ। জেলা কারাগার জামে মসজিদে দুইটি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় নামাজের ইমামতি করবেন মাওলানা কবির উদ্দীন। এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় নামাজের ইমামতি করবেন মাওলানা কাওছার হামিদ।
পুরান বাজার হাফেজিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় নামাজের ইমামতি করবেন মুফতি তোহা খান। দক্ষিন গুনরাজদী আহম্মদিয়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায় নামাজের ইমামতি করবেন হযরত মাও: ওমর ফারুক। টেকনিক্যাল স্কুল মাঠে সকাল ৮টায় নামাজের ইমামতি করবেন মোঃ আক্তার হোসাইন জাবেরী। শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় মাওলানা আব্দুল্লাহ আল মামুন। পুরান বাজার এমদাদিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় নামাজে ইমামতি করবেন মুফতি জাফর আহমাদ। চেয়ারম্যানঘাটা বাইতুল আমান জামে সকাল ৭টায় নামাজের ইমামতি করবেন মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। বেগম জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় নামাজের ইমামতি করবেন মুফতি মাহবুবুর রহমান। ওসমানিয়া কামিল মাদ্রাসা মসজিদে সকাল ৮টায় নামাজের ইমামতি করবেন মাওলানা হাফেজ জালাল উদ্দিন।
বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদে সকাল ৮টায় নামাজের ইমামতি করবেন হাফেজ মাওলানা বোরহান উদ্দিন সিদ্দিকী। ঐতিহাসিক পুরাণ বাজার চৌধুরী বাড়ি জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় নামাজের ইমামতি করবেন মাওলানা আবু নাছের। বাইতুল মামুর জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স, জিটি রোডে সকাল ৭ টা ১৫ মিনিটে নামাজের ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ শরীফ হোসাইন খান। গাছতলা দরবার শরীফ ঈদগাহ মাঠে সকাল ৮টায় নামাজের ইমামতি করবেন খাজা জোবায়ের।