স্টাফ রিপোর্টার
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের জীবনদীপ কার্যালয়ে হল রুমে এ আয়োজন করা হয়। বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক শিপ্রা মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবিত্রী রাণী ঘোষের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ঐক্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সদস্য সচিব অজিত সাহা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক জয়রাম রায়, সদস্য নির্মল রায়, আশিস মজুমদার, সদর উপজেলা ঐক্য পরিষদের সদস্য সচিব প্রশান্ত সেন, চাঁদপুর পৌর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাস্কর দাস, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, সদস্য সচিব পা্র্থ গোপাল দাস, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের পাপড়ি বর্মন, কবিতা সাহা।
আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে বলেন, “একটি দেশের উন্নয়ন কখনোই নারীদের বাদ দিয়ে সম্ভব নয়। নারীরা আজ সমাজ, রাষ্ট্র ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার এই অভিষেক নারী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এদেশের সংখ্যালঘু নারীদের অধিকার রক্ষার পাশাপাশি নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও অবহেলা দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা নতুন নেতৃত্বের এই সংগঠনের সফলতা কামনা করছি।”
একটি উন্নত ও বৈষম্যহীন সমাজ গঠনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ নারীদের কল্যাণে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন সভাপতি শিপ্রা মজুমদার।
তৃষ্ণা দাস ও পাপড়ি দাসের উপস্থাপনায় সভার শুরুতে গীতা পাঠ করেন স্মৃতি রাণী দেবনাথ ও বাইবেল থেকে পাঠ করেন লিসা। জাতীয় সঙ্গীত ও রণ সঙ্গীত পরিবেশন করেন কবিতা সাহা, রাখি মজুমদার, কাকলি পালসহ অন্যরা।


