চাঁদপুর সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা

স্টাফ রির্পোটার:

চাঁদপুর সাহিত্য একাডেমি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলায় কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকালে ফরিদগঞ্জ আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া।

কেএম নজরুল ইসলামের সঞ্চালনায় সভা প্রধান হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য নুরুল ইসলম ফরহাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক। ফরিদগঞ্জ সমাজ সেবা অফিসার মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। সাহিত্যিক মোস্তফা কামাল মুকুল। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।