স্টাফ রিপোর্টার :
চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শিক্ষা সফরের অংশ হিসেবে চাঁদপুর ‘মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল’ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত এ পরিদর্শন কর্মসূচিতে নেতৃত্ব দেন চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেল।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ, চক্ষু চিকিৎসা কার্যক্রম, রোগীসেবা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। এ সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অ্যান্ড অ্যাডমিন কো-অর্ডিনেটর শামীম খান, চিফ কনসালট্যান্ট ডা. মো. আনোয়ার হোসেন শেখ এবং কনসালট্যান্ট ডা. মো. হানিফুর রহমান।
পরিদর্শন শেষে শিক্ষার্থীরা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ও সেবার মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের শিক্ষা কার্যক্রম তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।


