স্টাফ রিপোর্টার, মতলব উত্তর, চাঁদপুর:
মতলব উত্তরের মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ইয়ামিন (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ জুন) দুপুরে ছেংগারচর পৌরসভাস্থ ২ নং ওয়ার্ডের শিকিরচর গ্রামে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। নিহত শিশু উত্তর শিকিরচর গ্রামের সুরুজ প্রধানের ছেলে।
জানা যায়, ঈদের ছুটিতে বাবা মায়ের সাথে গ্রামে এসেছিলো শিশু ইয়ামিন। রোববার বেলা ১২ টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই শিশু। দীর্ঘক্ষণ পরেও পানি থেকে না উঠলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। পরে চারিদিকে তল্লাশি চালিয়ে প্রায় দেড় ঘন্টা পর শিশু ইয়ামিনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয়রা। এই ঘটনায় শোকের মাতম চলছে এলাকাজুড়ে।


