ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে— পেশা হিসেবে খেলাধুলা

প্রেস বিজ্ঞপ্তি :

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শীরীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘পেশা হিসেবে খেলাধুলা ঃ বাংলাদেশে সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার এবং খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী ডিআইইউ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফউল্লাহ, এনডিসি, পিএসসি ও বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল। বিশ্ববিদ্যালয়ের হেলথ এন্ড লাইফ সায়েন্সস অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহাবুব উল হক মজুমদারের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শীরীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শীরীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রধান শারমিন আক্তার শান্তা ও সহকারী অধ্যাপক আবদুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানে ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, সাঁতার, জিমনাস্টিক, বক্সিং, এথলেটিক্স ও মার্শাল আর্টে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্ধশতাধিক শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী, দক্ষ ক্রীড়াবিদ ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে তাদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে সহায়তা করতে এবং তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধাবিকাশের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে দেশব্যাপী ‘নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬ এবং প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ চালু করেছে যা সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেরই প্রতিফলন। সেমিনারে বক্তারা চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যসূচিতে ক্রীড়া বিষয় আবশ্যিক করার বিষয়ে গুরুত্বারোপের পাশাপাশি জাতীয় পর্যায়ের সকল এথলেটদের জন্য বেতন কাঠামো নির্ধারনের সুপারিশ করেন। দেশে ক্রীড়ার মানোন্নয়নে আরও বেশী বিশেষায়িত ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।