স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গোৎসব-২০২৬ উদযাপনকে সামনে রেখে মঠখোলা সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টায় শিব বাড়িয়া ঠাকুর বাড়ির পূজা মণ্ডপ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় ব্রজ গোপাল আচার্য সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সঞ্জয় পাল। এতে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি নন্দলাল আচার্য, সদস্য নয়ন রঞ্জন দাস, রূপলাল আচার্য, ননী গোপাল আচার্য ও প্রাণ গোপাল আচার্য।
বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তারা পূজা সাত্ত্বিক নিয়মে সম্পন্ন করার আহ্বান জানান এবং গত বছরের কার্যনির্বাহী কমিটিকে বহাল রাখার সিদ্ধান্তের কথা জানান।
এ সময় কমিটির অন্যান্য সদস্যরাও বক্তব্য রাখেন এবং দুর্গোৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।


