স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আউয়াল জামাদারকে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। অভিযোগে আউয়াল জমদার জানিয়েছেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশক্রমে ইউনিয়ন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দদের একত্রিত হয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছি। বেশ কিছুদিন পূর্বে ৪নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী জাকির জমাদার কে মাদকসহ আটক করে পুলিশের সোপর্দ করা হয়। সে ঘটনাকে কেন্দ্র করে তারা আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার করেছেন যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এই ঘটনায় প্রতিবাদ জানাচ্ছি।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা সহ স্থানীয় এলাকাবাসী জানান, জাকির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সে এলাকায় ঘুরে মাদক বিক্রি করে ইতিপূর্বে তাকে কয়েকবার আটক করা হয়েছে। সে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এলাকাবাসীর সাথেও উশৃংখল আচরণ করেছে। আমরা এই ঘটনায় প্রশাসন এবং এবং সংসদ সদস্যের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাচ্ছি।


