চাঁদপুরের মতলব উত্তরে বিদেশি মদসহ দু’জনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) মোঃ রমিজ উদ্দিন সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছেঙ্গারচর পৌরসভাস্থ জোড়খালী সরকার বাড়ীর মেহেদী হাসান এর বসত ঘর থেকে ১০ বোতল বিদেশি মদ (হুইস্ক) মেহেদী হাসান (৩০) ও মোঃ জাহিদ (১৯) কে আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার ছেংগারচর পৌরসভার জোড়খালী সরকার বাড়ির মোহাম্মদ আলী সরকারের ছেলে মেহেদী হাসান ও দশানী গ্রামের রবিউল সরকারের ছেলে জাহিদ হাসান।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। সেই জন্য মাদক বিরুদ্ধী অভিযান সবসময় অভ্যহত আছে এবং থাকবে।


